শিরোনাম :
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস জাতীয় ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী : এনসিপির ৪ শর্ত লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা,বেশ কয়েক জন নিহত শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন: তদন্তে পুলিশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

  • ০২:৩৫ পিএম, বুধবার, ৫ আগস্ট, ২০২৬
ছবি: ঢাকা পোষ্ট

।।বিকে ডেস্ক।।
মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের কবর জিয়ারত করা হয়েছে।

বুধবার ৫ আগস্ট সকাল ৯টার দিকে নগরীর সিএনবির মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে বিভিন্ন স্তরের মানুষ শ্রদ্ধা জানায়।

এরআগে নগরীর টিকাপাড়া গোরস্থানে সাকিব আনজুমের কবর জিয়ারত এবং তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

সকালে শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এছাড়া রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রাজশাহী জেলা পুলিশ ও মেট্রোপলিন পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এসময় শহীদ সাকিব আনজুমের বাবাও উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন রাজনীতিবিদ, শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ ছাড়াও সাধারণ মানুষ শ্রদ্ধা জানায়। এসময় দোয়া ও মোনাজাত করা হয়।

এরআগে সকাল ৮টায় নগরীর টিকাপাড়া গোরস্থানে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান ও শহীদ সাকিব আনজুমের পিতা মাইনুল হক। এরপর শহীদ সাকিব আনজুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা নাজমুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাসিকের সচিব সোহেল রানা, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, মহানগর বিএনপির দপ্তরে দায়িত্বে মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সূত্র-ঢাকা পোষ্ট।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech