শিরোনাম :
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি বিরামপুর সীমান্তে ‘পুশ ইন’ এর চেষ্টা, বিজিবি-গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধ গাজীপুরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫ উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে ইসি অধিবেশন থেকে ওয়াকআউট : মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানালো বিরোধীদল মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত তোলার হিড়িক: ৭৮৫০ কোটি টাকা ফেরত চেয়ে জমা ১ লাখ ৪৮ হাজার আবেদন রোহিঙ্গা সংকটের টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকবে, কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না : রাষ্ট্রপতি

গাজীপুরে শ্রমিকবাহী বাস উল্টে আহত ১৫

  • ০২:২০ পিএম, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
গাজীপুরের কালিয়াকৈরে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে আহত হয়েছে নারীসহ ১৫ জন শ্রমিক।

সোমবার ৭ সেপ্টেম্ব সকাল সাড়ে ৮টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে কুতুবদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে জিএমএস টেক্সটাইলের একটি শ্রমিকবাহী বাস কালিয়াকৈর উপজেলার মেদীআশুলাইসব বিভিন্ন স্টপ্পেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কুতুবদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে পড়ে যায়। এসময় বাসের ভেতরে থাকা নারী শ্রমিকসহ ১৫ জন আহত হন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন ঢাকা পোস্টকে বলেন, সকালে একটি কারখানার শ্রমিকরা আহতাবস্থায় হাসপাতালে এসেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কয়েকজনক রেফার্ড করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, কুতুবদিয়া এলাকায় একটি দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech