শিরোনাম :
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত : প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ০৯২৩২৮৩ মতপার্থক্য প্রকাশে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা জরুরি রাজধানীতে সাত রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে বাস চলাচল কার্যক্রম উদ্বোধন যৌথ প্রশিক্ষণ মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশ বক্সে আগুন- ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিডিআর হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সাবেক মেজর হাফিজ গ্রেপ্তার সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

ভাদ্রের রেশ না কাটতেই হঠাৎ ঘন কুয়াশায় ঢাকা পড়ল পঞ্চগড়

  • ১২:৪৪ পিএম, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ভাদ্রের রেশ না কাটতেই উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ করে দেখা দিয়েছে ঘন কুয়াশা।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত কুয়াশায় ঢেকে ছিল জেলার বিভিন্ন এলাকা।

এতে গ্রামের পথঘাট থেকে শহরের সড়ক সবকিছুই ঘোলাটে হয়ে পড়ে। কমে যায় যানবাহনের গতি। চালকদের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এর আগে সেপ্টেম্বর মাসে এত ঘন কুয়াশা তারা আগে দেখেননি।

ভোরে ঘন কুয়াশা দেখে অনেকে আগেভাগেই শীতের আগমনের কথা ভাবলেও তখন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে কুয়াশা কাটতে শুরু করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এমন কুয়াশা আগে কখনো দেখিনি।

অটোচালক আব্দুর রহিম বলেন, সকালে অটো নিয়ে বের হয়েছি। কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই ধীরে ধীরে গাড়ি চালাতে হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জিতেন্দ্রনাথ রায় বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা যাচ্ছে। এর সঙ্গে আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার বিষয়টিও কুয়াশা তৈরিতে ভূমিকা রাখছে। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech