শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০ মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, ১১ নেতাকর্মী আটক গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর- ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনের নামে সংঘাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে- রিজভী ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯ বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু – যেভাবে গ্রহণ করবেন এ সেবা কারখানা চালু রাখতে ও জননিরাপত্তা ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশজুড়ে কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই : নভেম্বরে ৩টি ‘লঘুচাপে’র সম্ভাবনা

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর

  • ০২:২৬ পিএম, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর নির্বাচন ভবনে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তফসিল অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে।

৬ অক্টোবর আপিল নিষ্পত্তি শেষে ৭ অক্টোবরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। পরদিন ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২৯ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, এই উপনির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। তাঁর সহকারী হিসেবে থাকবেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং রুহিয়া ও ভুল্লির উপজেলা নির্বাচন কর্মকর্তা। এ ছাড়া এবারও প্রবাসীদের জন্য ‘আউট অব কান্ট্রি’ এবং দেশে ‘পোস্টাল ভোটিংয়ের’ সুযোগ থাকছে।

উল্লেখ্য, গত নির্বাচনে ৩৩টি দেশ থেকে ৩৮৬ জন প্রবাসী এবং দেশের ভেতরে চার সহস্রাধিক ভোটার (যাঁর মধ্যে ২ হাজার ৭৩৫ জন সরকারি চাকরিজীবী) পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধিত হয়েছিলেন।

গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করায় সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়ে যায়। পরদিন ২২ আগস্ট সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech