শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০ মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, ১১ নেতাকর্মী আটক গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর- ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনের নামে সংঘাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে- রিজভী ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯ বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু – যেভাবে গ্রহণ করবেন এ সেবা কারখানা চালু রাখতে ও জননিরাপত্তা ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশজুড়ে কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই : নভেম্বরে ৩টি ‘লঘুচাপে’র সম্ভাবনা

প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক পাবে ৫ হাজার ডলার

  • ০৯:৩৮ পিএম, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের বহুল প্রতীক্ষিত মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য ডেমোক্র্যাটদের বিরুদ্ধে লড়বে।

ওই নির্বাচনকে ঘিরে এক অভিনব ঘোষণা দিয়েছেন ট্রাম্প—জানিয়েছেন, নির্বাচনে তার দল জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ৫ হাজার ডলার (প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা) করে নগদ অর্থ পুরস্কার পাবেন।

এই নজিরবিহীন দাবির সঙ্গে মজার একটি কথা জুড়ে দিয়েছেন ট্রাম্প। তাকেও প্রার্থী হিসেবে বিবেচনা করার জন্য ভোটারদের অনুরোধ করেছেন।

তবে এই নির্বাচন প্রেসিডেন্ট পদের জন্য নয়। স্বাভাবিক পরিস্থিতিতে ২০২৯ সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ অব্যাহত থাকবে।

ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচন সংক্রান্ত সম্মেলনে ট্রাম্প বলেন, ‘রিপাবলিকানরা জিতলে আপনারাও আমাদের সঙ্গে জিতবেন এবং ৫ হাজার ডলার করে পাবেন। এর নাম হবে ট্রাম্প ডিভিডেন্ড।’

তবে এই অর্থ কোথা থেকে আসবে, তা জানাননি প্রেসিডেন্ট।

তাত্ত্বিকভাবে এই অর্থের মোট পরিমাণ ১ ট্রিলিয়ন ডলারের বেশি হতে পারে।

এ বিষয়ে তিনি শুধু বলেন, ‘আমাদের দেশ প্রচুর অর্থ উপার্জন করছে।’

জনমত জরিপে ডেমোক্র্যাটদের সঙ্গে পিছিয়ে রয়েছে ট্রাম্পের দল।

তবে তিনি আশাবাদী, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে জনমত জরিপের পূর্বাভাস ভুল হবে।

রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে এবং তিনি এতে সহায়তা করতে পারবেন—এমন আশাবাদ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, কল্পনা করুন যে আমিও ব্যালটে আছি।’

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি ব্যালটে আছি, আমি ব্যালটে আছি—আর মাত্র একবারের জন্য।’

বেশিরভাগ জনমত জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের প্রতি সমর্থনের হার মাত্র ৩০ শতাংশের আশপাশে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ইরানের বিরুদ্ধে তার শুরু করা যুদ্ধ নিয়ে ভোটারদের ক্ষোভ বাড়ছে।

ডিসিশন ডেস্ক এইচকিউর পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২৩০-২০৫ ব্যবধানে এবং সিনেটে ৫১-৪৯ ব্যবধানে জয় পেতে পারে।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech