শিরোনাম :
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সংসদে প্রধানমন্ত্রী ঢাকা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক পাবে ৫ হাজার ডলার হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ ৭১ দিনেই দেশে এসেছে ৬৭৩ কোটি মার্কিন ডলার সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর পুরোনো ভবনে আগুন এসএসসির পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী, জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন

ঢাকা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

  • ১০:৩৯ এএম, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল র সূর্যোদয় ভোর ৫টা ৪৪ মিনিটে।

অন্যদিকে সারাদেশের পূর্বাভাসে আবহাওয়াবিদ অ্যাপসের পূর্বাভাস বলা হয়, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, নড়াইল ও গোপালগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech