শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ: আটক ২ ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা এক ভবন থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, যা করছিলেন তারা চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক চাঁপাইনবাবগঞ্জ নিম্নাঞ্চলে পানিবন্দি ২ হাজার পরিবার ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে- ফয়জুল করীম ইয়েমেন উপকূলে অগ্রযাত্রা, হুতিদের দখলে মোখা বন্দর: হুমকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শতভাগ সরকারী পে স্কেল: দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির আশঙ্কা বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সংসদে প্রধানমন্ত্রী

১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা

  • ১০:১০ পিএম, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক । ।
মাত্র ১৮ ঘণ্টার ঝটিকা সামরিক অভিযানের মধ্য দিয়ে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী হুথি।

শুক্রবার ১১ সেপ্টেম্বর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের মাঠপর্যায়ের প্রতিবেদকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সরকারি বাহিনী আগে থেকেই ‘মোখা’ এলাকা থেকে সরে যাওয়ায় হুথি যোদ্ধারা দক্ষিণ দিকে অগ্রসর হওয়ার সময় খুব সামান্য প্রতিরোধের সম্মুখীন হয়।

তারা প্রথমে ‘দুবাব’ এবং পরে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ উপকূলীয় শহর ‘মুরাদ’ সহজেই নিজেদের দখলে নিয়ে নেয়।

উপকূলীয় এসব এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর হুথিদের নৌবাহিনী সমুদ্রের দিকে অগ্রসর হতে শুরু করে। ইতিমধ্যে তারা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির মায়্যুন দ্বীপ দখল করে নিয়েছে।

এরপর তারা জুকাল দ্বীপেও প্রবেশ করে, যেখানে বর্তমানে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে।

সুত্রঃ বিডি জার্নাল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech