শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট হাইকোর্টে খারিজ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল, অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি সৌদি আরবের ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব বেড়ে ২৭.২২ মিলিয়ন রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প: চলতি সপ্তাহে একনেকে অনুমোদন প্রত্যাশা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

শীতলক্ষ্যায় গোসলে নেমে ৪ জন নিখোঁজ, ৩ জনের মরদেহ উদ্ধার

  • ০৫:২১ পিএম, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার ১২ সেপ্টেম্বর সকালে গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখনো নিখোঁজ আছেন, টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)। এর আগে গতকাল শুক্রবার বিকেলে নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ ওই চারজন নিখোঁজ হন।

স্থানীয়রা জানান, নিখোঁজদের মধ্যে তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার বিকেলে বাড়ির অন্য সদস্যদের সঙ্গে তাঁরা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন।

একপর্যায়ে নদীর প্রবল স্রোতে ও সাঁতার না জানার কারণে ওই তিনজন গভীর পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় তাঁদের বাঁচাতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান।

ঘটনাটি দেখে সঙ্গে থাকা লোকজন স্থানীয়দের খবর দিলে তাঁরা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কারও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালান।
প্রথম দিন কারও সন্ধান না পাওয়ায় রাতে অভিযান স্থগিত করা হয়। আজ শনিবার সকালে পুনরায় উদ্ধারকাজ শুরু করে দুজনের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, শনিবার সকালে পাশের কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে প্রথমে দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। পরে আরেকজনের লাশ উদ্ধার করেন। অপরজনকে উদ্ধার অভিযান চলমান আছে বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech