শিরোনাম :
পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক : কৃষিমন্ত্রী হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তা বদলি ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর শীতলক্ষ্যায় গোসলে নেমে ৪ জন নিখোঁজ, ৩ জনের মরদেহ উদ্ধার সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন আজ নয়াদিল্লিতে এনআরবির করজাল সম্প্রসারণ: ইউনিয়ন পর্যায়ে ব্যবসায়ীর ওপর মাসে ৫০০ টাকা ভ্যাট আরোপের চিন্তা ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, এ সময় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তা বদলি

  • ০৫:৩৯ পিএম, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার ১২ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীনকে ঢাকার এসবিতে, পাবনা বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আবদুল্লাহকে ট্যুরিস্ট পুলিশে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়াও নওগাঁ সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে শিল্পাঞ্চল পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে হবিগঞ্জের মাধবপুর সার্কেলে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, এসব কর্মকর্তা আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন অন্যথায় আগামী ২৩ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech