শিরোনাম :
১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন: পোল্যান্ড সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করতে চায় জিপিএইচ ইস্পাত কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী : ঢাকা সিটি মেয়র নির্বাচন এনসিপির প্রার্থী ঘোষনা গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে

  • ১০:০৯ এএম, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার ১৪ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে এআই তথ্যে জানায়, সকাল ১০ টায় ঢাকার বর্তমান তাপমাত্রা ৩২°C এবং আবহাওয়া প্রধানত রৌদ্রোজ্জ্বল রয়েছে, যেখানে বৃষ্টির সম্ভাবনা ১৫%।

অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। রোববার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪ মিনিটে। সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে।

সারাদেশের জন্য পদত্ত পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। পাশাপাশি সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech