শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের-আরাফাত সহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে নিহত দুই সেনার পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের জবাবদিহির আওতায় আনা হবে নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দুদকের অভিযোগের জবাবে – প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের সৌদির ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ১৩ বেসামরিক আহত শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির আকাশ আংশিক মেঘলা থাকলেও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম – গরমের অনুভূতি বাড়তে পারে

নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

  • ১২:০৪ পিএম, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও স্টিলের বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার ১৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে মো. দয়াল মিয়া এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে স্পিডবোটটি চাতলপাড়ে ফিরে যাচ্ছিল। পথে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালীয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি স্টিলের বাল্কহেডের সঙ্গে স্পিডবোটটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়া নামের দুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম বলেন, ‘তিনজন আহত অবস্থায় আমাদের হাসপাতালে এলে এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech