শিরোনাম :
বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই : স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান: আটক ২৫৪ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই, ঢাকায় বাড়তে পারে গরম আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, ১১ জন নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু মেঘনায় ট্রলারডুবিতে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজ জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান: আটক ২৫৪

  • ১০:২৪ এএম, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও বখাটেদের উৎপাত বন্ধে জেলার ১৮টি থানায় একযোগে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার ২৬ সেপ্টেম্বর রাত আটটা থেকে গভীর রাত পর্যন্ত চলা এই অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানিয়েছেন, প্রতিটি থানা এলাকার চিহ্নিত স্থানগুলোতে অভিযান চালিয়ে এদের আটক করা হয় এবং অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই অভিযানে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকেই ৩৭ জনকে আটক করা হয়, যাদের মধ্যে আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর চারজন সক্রিয় সদস্য রয়েছে।

পুলিশের তথ্যমতে, এদের মধ্যে অন্যতম হলেন ১৯ বছর বয়সী আনিসুর রহমান ওরফে আনিক। আনিক এই গ্যাংয়ের ‘সেকেন্ড ইন কমান্ড’ এবং গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনের ভাগনে। রতন বর্তমানে আত্মগোপনে থাকায় আনিকই পুরো গ্রুপের কার্যক্রম নিয়ন্ত্রণ করছিলেন।

জানা যায়, আনিক ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে সংঘটিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। জামিনে বেরিয়ে তিনি আবারও গ্যাংয়ের নেতৃত্বে যুক্ত হন। ছিনতাই ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগেও আটককৃতদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

সম্প্রতি কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংয়ের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অপ্রতিম নিখোঁজ হওয়ার পরদিন গত ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, যে ঘটনায় কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা পায় পুলিশ।

এরপর থেকেই কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে গত বুধবারও জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জনকে আটক করা হয়েছিল।

যাচাই-বাছাই শেষে সে সময় ৪৫১ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হলেও ১৭৩ জনের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। উঠতি বয়সীরা যেন অপরাধে জড়াতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech