শিরোনাম :
আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর: বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪ কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধসহ নানা অভিযোগে অভিশংসনের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়লো ৩০ হাজার ডলার পর্যন্ত পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ৮ বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না

  • ১২:৩৮ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধে রাজপথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখা যায়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

অন্যদিকে, সারারাত রাজপথে অবস্থান ও পাহারা দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের প্রশংসা করেছেন তিনি।

মঙ্গলবার ১০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খান লেখেন, আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না, তা প্রমাণিত হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতাকর্মীরা সংখ্যায় কম হলেও রাজপথে সক্রিয় রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এ জন্য তাদের ধন্যবাদ জানান রাশেদ খাঁন।

এ সময় গণভবন দখলের কথিত পরিকল্পনাকারীদের সমালোচনা করে তিনি বলেন, জাতির দুঃসময়ে তাদের গোপনে থাকার প্রবণতা দেখা যায়, আর সুসময়ে বিপ্লবীর ভূমিকা নিতে দেখা যায়।

পোস্টে আরও বলা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা সারারাত রাজপথ পাহারা দিয়েছেন। মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন অলিগলিতেও টহল দিয়েছেন তারা।

রাশেদ খাঁন জানান, বুধবারও সারাদিন রাজপথে অবস্থান করবে ছাত্রদল। নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে কোথাও অগ্নিসংযোগ বা সহিংসতার চেষ্টা করলে ছাত্রদলের নেতৃত্বে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech