শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে তথ্যপাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু, ভস্মীভূত বেশ কয়েকটি ঘর রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: বিএনপি কার্যালয়ে আগুন ও ভাঙচুর কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি ২৪ ঘণ্টায় হরমুজে ৫ ট্যাংকারে বিস্ফোরণ আজ থেকে শুরু তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬, থাকছে ২৪০ স্টল শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের আভাস রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

‘প্রত্যর্পণ চুক্তির’ আইনি কাঠামোর মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে : রিজভী

  • ১১:১৫ এএম, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ কোনো প্রক্রিয়ায় নয়, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ‘প্রত্যর্পণ চুক্তির’ আইনি কাঠামোর মাধ্যমেই দেশে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার ১৩ নভেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি স্পষ্ট করে বলেছেন, জুলাই-আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে তাকে দেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।

শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে ‘প্রত্যাবর্তন’ ও ‘প্রত্যর্পণের’ মধ্যে থাকা মূল পার্থক্য তুলে ধরেন রিজভী। তিনি বলেন, “শেখ হাসিনা নাকি দেশে আসতে চাচ্ছেন। তার আইনজীবীরা তার জন্য পাসপোর্ট, ভিসা ও এনআইডি কার্ড চাইছেন। কিন্তু তিনি তো সাধারণ কোনো নাগরিক হিসেবে দেশ ছাড়েননি যে চাইলেই ‘প্রত্যাবর্তন’ করবেন। প্রত্যাবর্তন হচ্ছে নির্দোষ ব্যক্তির জন্য। আর যার বিরুদ্ধে রাষ্ট্রে হাজারো হত্যার মামলা, দণ্ড বা গুরুতর অপরাধের অভিযোগ থাকে, তার ক্ষেত্রে হয় ‘প্রত্যর্পণ’।”

রিজভী আরও বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাকে বিচারের আওতায় আনা হবে। একজন অপরাধীকে ফেরত আনার জন্য ভারতের সঙ্গে বাংলাদেশের সুনির্দিষ্ট আইনি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির বিধি-বিধান মেনেই তাকে আইনি প্রক্রিয়ায় দেশে আসতে হবে। পাসপোর্ট, ভিসা বা এনআইডি কার্ডের দাবি এখানে একেবারেই অবান্তর ও তুচ্ছ।”

শেখ হাসিনার শাসনামলের কঠোর সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, “জুলাই অভ্যুত্থানে অসংখ্য ছাত্র-জনতাকে হত্যার সঙ্গে তিনি সরাসরি জড়িত। এখানে তার বিচার চলছে এবং সেই আইনি প্রক্রিয়ার ভেতর দিয়েই তাকে আসতে হবে। বিচারে যে দণ্ড হবে, তা তাকে ভোগ করতে হবে। কিন্তু উনার হাবভাব দেখে মনে হচ্ছে উনি যেন বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি গেছেন! যেন উনাকে গোলাপ-হাসনাহেনা-বেলি ফুলের সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে। এমনটি ভাবার কোনো সুযোগ নেই।”

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় আয়োজিত এই সভায় বিএনপির ও মহিলা দলের অন্যান্য কেন্দ্রীয় ও প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech