শিরোনাম :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে তথ্যপাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু, ভস্মীভূত বেশ কয়েকটি ঘর রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: বিএনপি কার্যালয়ে আগুন ও ভাঙচুর কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি ২৪ ঘণ্টায় হরমুজে ৫ ট্যাংকারে বিস্ফোরণ আজ থেকে শুরু তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬, থাকছে ২৪০ স্টল শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের আভাস রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: বিএনপি কার্যালয়ে আগুন ও ভাঙচুর

  • ১১:৩৩ এএম, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ছবি: বিডি জার্নাল

।।বিকে ডেস্ক।।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদলের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার ১৪ নভেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বর্ণি ও কুশলী ইউনিয়নের নিলফা বাজারে দফায় দফায় এই তাণ্ডব চালানো হয়। এ সময় হামলাকারীরা কয়েকটি দোকানপাট ও একটি ব্যক্তিগত কার্যালয়েও আগুন দেয়।

বিএনপি নেতাদের অভিযোগ, সদ্য নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতারাই সংঘবদ্ধ হয়ে এই হামলা চালিয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকায় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলটি থেকে অতর্কিতভাবে স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা কার্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় হামলাকারীদের তাণ্ডবে আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে, একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বর্ণি বাজার এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আরও একটি উসকানিমূলক মিছিল বের করেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে তারা নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে এই মিছিল থেকেও স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়।

হামলার বিষয়ে বর্ণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খান বলেন, “এটি সম্পূর্ণ পরিকল্পিত হামলা। ঘটনার সময় আমি নিজ বাসাতেই অবস্থান করছিলাম। আমাকে হুমকি দেওয়া হয়েছিল বাসা থেকে বের হলেই আমার ওপর হামলা করা হবে।” তবে হামলাকারীদের ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে এবং এর মাধ্যমে জড়িতদের দ্রুত চিহ্নিত করা সম্ভব বলে তিনি দাবি করেন।

এদিকে, টুঙ্গিপাড়ায় দলের কার্যালয়ে এমন ন্যক্কারজনক হামলার কড়া নিন্দা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। তিনি বিষয়টিকে অত্যন্ত ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে অবিলম্বে ইন্ধনদাতা ও হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ বলেন, “টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ভিডিও ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র-বিডি জার্নাল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech