শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪ শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক: স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্প বললেন, ‘ওরা পাগলাটে ধাঁচের’ দেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর’ চালু করল এডিবি ও সরকার বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান

দেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর’ চালু করল এডিবি ও সরকার

  • ০৯:০৫ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ছবি:সংগৃহিত

।। বিকে ডেস্ক ।।
টেকসই অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) আরও জোরদার ও বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার ১৭ নভেম্বর রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ পিপিপি ফোরামে’ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন ও বিশিষ্ট প্রতিনিধিরা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ এবং অবকাঠামো বিশেষজ্ঞদের সামনে প্রকাশনাটির মূল তথ্য ও ফলাফল তুলে ধরা হয়। ফোরামের আলোচনায় বাংলাদেশের ক্রমবিকাশমান পিপিপি কাঠামো, বিনিয়োগের নতুন সম্ভাবনা এবং বাস্তবায়নযোগ্য প্রকল্পের একটি শক্তিশালী পাইপলাইন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রধান তাকেও কোইকে বলেন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং উন্নত জনসেবা নিশ্চিত করতে বেসরকারি খাতের দক্ষতা, উদ্ভাবন এবং মূলধন কাজে লাগানোর এক গুরুত্বপূর্ণ সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে। একটি সফল পিপিপি বাজার গড়ে তুলতে সুষ্ঠু নীতি ও নিয়ন্ত্রক কাঠামো, শক্তিশালী প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রক্রিয়া এবং সুপরিকল্পিত প্রকল্প অপরিহার্য। এই ‘পিপিপি মনিটর’ প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি টেকসই বেসরকারি বিনিয়োগের সহায়ক পরিবেশ শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এডিবির এই ‘পিপিপি মনিটর’ সিরিজে পাঁচ শতাধিক গুণগত ও পরিমাণগত সূচকের মাধ্যমে সংস্থাটির উন্নয়নশীল সদস্য দেশগুলোর পিপিপি পরিস্থিতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে তৈরি করা এই বিশেষ সংস্করণে দেশের জাতীয় পিপিপি কাঠামো, প্রকল্প প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়া, সরকারি সহায়তা ব্যবস্থা এবং আটটি গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের বাজারের পরিপক্বতা মূল্যায়ন করা হয়েছে। খাতগুলো হলো—সড়ক, রেলপথ, বন্দর, বিমানবন্দর, জ্বালানি, পানি ও পয়ঃনিষ্কাশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং সামাজিক অবকাঠামো। পাশাপাশি এতে স্থানীয় সরকারের পিপিপি এবং পৌর অর্থায়নের বিষয়টিও পর্যালোচনা করা হয়েছে। আগামী ২০২৭ সালের শুরুর দিকে এই পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

ফোরামে বাংলাদেশের ‘ইনভেস্টমেন্ট ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট’ এজেন্ডা এবং বৃহত্তর বেসরকারি খাত উন্নয়ন সংস্কারে পিপিপির ভূমিকার ওপর আলোকপাত করা হয়, যার মধ্যে বিনিয়োগ পরিবেশের উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ আকর্ষণে এডিবির সহায়তাপুষ্ট উদ্যোগগুলোও অন্তর্ভুক্ত রয়েছে। অংশগ্রহণকারীরা শক্তিশালী পিপিপি কাঠামো গঠন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং স্পষ্ট উন্নয়ন সুফল ও বাস্তবসম্মত বেসরকারি অংশগ্রহণের সুযোগ রয়েছে এমন প্রকল্পের তালিকা তৈরির ওপর জোর দেন। এক্ষেত্রে অগ্রাধিকারমূলক বিষয়গুলোর মধ্যে রয়েছে উন্নত প্রকল্প প্রস্তুতি, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ক্রয় প্রক্রিয়া, ঝুঁকির সুষম বণ্টন, পূর্বানুমানযোগ্য চুক্তি এবং বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায় থেকেই সম্পৃক্ততা বৃদ্ধি।

এছাড়া আলোচনায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অধীনে প্রাতিষ্ঠানিক রূপান্তরের বিষয়টিও উঠে আসে। সেখানে সুস্পষ্ট পরিচালন ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসংস্থা সমন্বয় এবং চলমান পিপিপি প্রকল্পগুলো পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech