শিরোনাম :
দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক: স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্প বললেন, ‘ওরা পাগলাটে ধাঁচের’ দেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর’ চালু করল এডিবি ও সরকার বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগের হামলা-সংঘর্ষ, হাসপাতালে ৫ গাইবান্ধা জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ

  • ০৯:১০ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি ও অস্থিরতা এড়াতে তিন দিনের জন্য সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

সোমবার ১৬ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

জারিকৃত ওই অফিস আদেশে জানানো হয়েছে, সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন দিন বিশ্ববিদ্যালয়ের সাধারণ অফিসগুলো বন্ধ থাকলেও কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের যাবতীয় কার্যক্রম এবং আসন্ন অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কাজ এই ছুটির নির্দেশনার আওতামুক্ত থাকবে। অর্থাৎ, এসব বিভাগের কার্যক্রম নির্ধারিত ও স্বাভাবিক নিয়মেই সচল থাকবে।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech