শিরোনাম :
বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগের হামলা-সংঘর্ষ, হাসপাতালে ৫ গাইবান্ধা জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানবে কোথায়? ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ: গোলাম পরওয়ার জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া: ডিসি-এসপি প্রত্যাহার

গাইবান্ধা জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার

  • ০৮:৫৫ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
গাইবান্ধায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গাইবান্ধা জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক ৬৯ ও দপ্তর সম্পাদক মাসুদ রানাকে ৪৮ গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার ১৭ নভেম্বর রাতে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব। এর আগে সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিককে এবং দুপুরে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের পর থেকে আত্মগোপনে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক। তবে প্রকাশ্যে বেড়াতেন দপ্তর সম্পাদক মাসুদ রানা। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের আদর্শ পাড়ায় তার ছোট ভাই হামিদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দুপুর দেড়টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের গাইবান্ধার সভাপতি আবু বক্কর সিদ্দিক বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের করা মামলার এক নম্বর আসামি। তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে দপ্তর সম্পাদক মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech