শিরোনাম :
গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ: গোলাম পরওয়ার জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া: ডিসি-এসপি প্রত্যাহার দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী: হার্টে দুটি রিং পরানো হয়েছে টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয় ও বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছেছে রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার বিশ্বে বায়ু দূষণের তালিকায় ঢাকা ৩য় -বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকাসহ সারা দেশের আকাশ মেঘলা থাকতে পারে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ: গোলাম পরওয়ার

  • ১২:০২ পিএম, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকারের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রেরও ব্যর্থতা দেখছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার সরকারি বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেছেন তিনি।

রবিবার ১৫ নভেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন গোলাম পরওয়ার।

পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ। তার মতে, এসব ঘটনা শুধু সরকারের নয়, রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।

প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো দেখে রাষ্ট্রের অভিভাবক আছে কি না, তা নিয়েই মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও সরকার ও রাষ্ট্র ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সরকারের প্রতি জনগণের আস্থা প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ এবং গণ-আকাঙ্ক্ষা ও গণরায় উপেক্ষা করলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকার কথা নয়।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, মানুষ নিজের চোখে সহিংসতার ঘটনা দেখার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি বাস্তবতাকে অস্বীকার করার শামিল।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech