শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী ইরানি হামলা আবার শুরু- বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন আজও ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫২ জন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী উত্তাল গাজীপুর: মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে তথ্যপাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু, ভস্মীভূত বেশ কয়েকটি ঘর রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: বিএনপি কার্যালয়ে আগুন ও ভাঙচুর

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

  • ০৮:১৭ পিএম, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সমুন্নত রাখতে এবং দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রবিবার ১৫ নভেম্বর সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদ আবার ফিরে এলে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার বাধাগ্রস্ত হবে। একই সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।

ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু নিজেরা সচেতন থাকলেই হবে না, অন্যদেরও এ বিষয়ে সচেতন ও সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্জন সমুন্নত রাখা সবার দায়িত্ব। বিশেষ করে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, উত্থাপিত প্রস্তাবগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। শিল্পী, কলাকুশলী ও পেশাজীবীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের বিষয়েও সরকার কাজ করছে।

তিনি বলেন, সরকারি উদ্যোগে ট্রাস্ট গঠন করতে হলে প্রচলিত নীতিমালা ও বিধিবিধান অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের সম্পৃক্ততা প্রয়োজন। ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে গঠন করা হবে, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাদের দাবি, সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।

এ সময় বক্তব্য দেন ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সভাপতি শহীদুজ্জামান সেলিম, অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন, ডিরেক্টর গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech