শিরোনাম :
মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে তথ্যপাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু, ভস্মীভূত বেশ কয়েকটি ঘর রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: বিএনপি কার্যালয়ে আগুন ও ভাঙচুর কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি ২৪ ঘণ্টায় হরমুজে ৫ ট্যাংকারে বিস্ফোরণ আজ থেকে শুরু তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬, থাকছে ২৪০ স্টল শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের আভাস

মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল

  • ১২:২৩ পিএম, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
আমি সরকার বাহাদুরের কাছে কৃতজ্ঞ, মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি জনাব তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন- বলেছেন ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন।

শনিবার ১৪ নভেম্বর সন্ধ্যায় মুক্তি পেয়ে তিনি আদালত প্রাঙ্গণে এসব কথা বলেন।

গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের চট্টগ্রামের ভাষায় বিভিন্ন গালি দিয়ে আলোচনায় আসা ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন গতকাল আদালত থেকে মুক্তি পেয়েছেন।

এর আগে শুক্রবার রাতে পলাতক এক ছাত্রলীগের নেতার নেতৃত্বে অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসা ঘেরাও করে মবের চেষ্টা করা অভিযোগ ওঠে। পরে সিএমপির কর্ণফুলী থানার পুলিশ গিয়ে কামাল উদ্দিনকে নিজেদের হেফাজতে নেয়। শনিবার বিকেলে সিএমপির ৮৮ ধারায় তাকে আদালতে সোপর্দ করলে আদালত কামাল উদ্দিনকে মুক্তি দেন।

মুক্তি পেয়ে কামাল উদ্দিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে মব করা হয়েছে।

আমি আগামী ১৯ নভেম্বর লকডাউন ডাকার প্রতিবাদ করেছিলাম। পুলিশ আমাকে রক্ষা করেছে। আমি সরকার বাহাদুরের কাছে কৃতজ্ঞ, মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি জনাব তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন।’

কামাল উদ্দিন সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন মামলায় তিনি এখনো আওয়ামী লীগ নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ গণমাধ্যমকে বলেন, বাসা ঘেরাওয়ের খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ কামাল উদ্দিনকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করলে আদালত উনাকে মুক্তি দেন।

‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন কামাল উদ্দিন।

নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে তিনি আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করেন। তার এসব বক্তব্যের ভিডিও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই সেসব ভিডিও শেয়ার করেছেন। মন্তব্য করেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech