শিরোনাম :
উত্তাল গাজীপুর: মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে তথ্যপাচার: এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার কড়াইল বস্তিতে আগুনে পুড়ে যুবকের মৃত্যু, ভস্মীভূত বেশ কয়েকটি ঘর রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: বিএনপি কার্যালয়ে আগুন ও ভাঙচুর কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি ২৪ ঘণ্টায় হরমুজে ৫ ট্যাংকারে বিস্ফোরণ আজ থেকে শুরু তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬, থাকছে ২৪০ স্টল শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী

উত্তাল গাজীপুর: মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

  • ১২:৫৯ পিএম, রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের প্রভাবে গাজীপুরের বিভিন্ন এলাকায় নতুন করে ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৩টি কারখানা শনিবার রাতে এবং বাকি ১৬টি রোববার সকালে বন্ধের নোটিশ দেয়।

রবিবার ১৫ নভেম্বর গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।

শনিবার রাতেই ১৩টি কারখানার শ্রমিকদের জানানো হয়েছিল, রবিবার থেকে কারখানা বন্ধ থাকবে। সকালে আরও ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা। পরে তাদের কর্মস্থলে প্রবেশ না করেই ফিরে যেতে হয়। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কারখানা চালু হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারেননি।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। গাজীপুরের মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা ও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে পোশাক শ্রমিকরা।

রবিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। এতে সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে তেলিরচালা এলাকায় লেভেন্ডা গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগদানে আসেন। পরে তারা কাজে যোগদান না করে সাড়ে ৮টায় আচমকাই সড়কে নেমে পড়ে সড়ক বন্ধ করে দেন। আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখের তারা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরে যেতে বললে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সকাল ৯টায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আজ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে মৌচাকে কিছুটা উত্তেজনা ছিল। পুলিশ সক্রিয় থাকায় শ্রমিকরা পালিয়ে গেছে। বর্তমানে সড়ক স্বাভাবিক।

শ্রমিক আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ পরিস্থিতিতে শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ জানায়, কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু বলেন, শিল্পের নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে চলমান শ্রম অসন্তোষে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়া কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রম আইনের ১৩(১) ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা কিংবা পুরো প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখতে পারবেন। এ ধরনের বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।

গত মাসের শেষদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন। রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়া এ আন্দোলন একপর্যায়ে সহিংস রূপ নেয়। এতে একজন শ্রমিক নিহত হন।

শনিবারও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এর আগে একই দিন সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। পাশাপাশি আরও সাতটি কারখানায় এক দিনের ছুটি দেওয়া হয়।

শ্রমিকদের মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech