শিরোনাম :
গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ: গোলাম পরওয়ার জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া: ডিসি-এসপি প্রত্যাহার দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী: হার্টে দুটি রিং পরানো হয়েছে টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয় ও বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছেছে রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার বিশ্বে বায়ু দূষণের তালিকায় ঢাকা ৩য় -বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকাসহ সারা দেশের আকাশ মেঘলা থাকতে পারে গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী: হার্টে দুটি রিং পরানো হয়েছে

  • ১১:১৯ এএম, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বিদেশে নয় এবার দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাঁর হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি রিং পরানো হয়েছে।

রবিবার ১৫ নভেম্বর বিকেল সাড়ে চারটায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

এরআগে গত শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে আজ তাঁর দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।

অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করে। উল্লেখ্য, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিকল্প থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech