শিরোনাম :
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার গোপালগঞ্জের হামলার ঘটনা দেখে মনে হয় না, এটি বাংলাদেশের কোনো অংশ: গোলাম পরওয়ার জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া: ডিসি-এসপি প্রত্যাহার দেশেই চিকিৎসা নিলেন স্বাস্থ্যমন্ত্রী: হার্টে দুটি রিং পরানো হয়েছে টুঙ্গিপাড়ায় বিএনপির কার্যালয় ও বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছেছে রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার বিশ্বে বায়ু দূষণের তালিকায় ঢাকা ৩য় -বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকাসহ সারা দেশের আকাশ মেঘলা থাকতে পারে

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

  • ০১:০৭ পিএম, সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দেশে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার ১৬ নভেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

অনুমোদন অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন মাতামুহুরী থানা স্থাপন করা হবে। একইভাবে বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় স্থাপন করা হবে মোকামতলা থানা।

এ ছাড়া বগুড়ার মোকামতলা উপজেলা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার সিদ্ধান্ত হয়েছে।

সভায় লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থানও নির্ধারণ করা হয়েছে। আগে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও তা পরিবর্তন করে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

একইভাবে কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর পৌরসভা গঠন এবং উপজেলা সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech