শিরোনাম :
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক: স্পিকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্প বললেন, ‘ওরা পাগলাটে ধাঁচের’ দেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর’ চালু করল এডিবি ও সরকার বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের মজুরি ঘোষণা যেদিনই হোক, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে : বোর্ড চেয়ারম্যান লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগের হামলা-সংঘর্ষ, হাসপাতালে ৫ গাইবান্ধা জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানবে কোথায়? ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

ওয়াশিংটনে ইরানি হামলার আশঙ্কা নিয়ে ট্রাম্প বললেন, ‘ওরা পাগলাটে ধাঁচের’

  • ০৯:০৭ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য ‌‘ডার্টি বোম্ব’ বা রাসায়নিক বোমা হামলার বিষয়ে খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটির সংবাদমাধ্যম সিএনএনের প্রকাশিত প্রতিবেদন নিয়ে ট্রাম্প বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার ১৭ নভেম্বর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াশিংটনে ইরানের সম্ভাব্য ‘ডার্টি বোমা’ হামলার আশঙ্কার বিষয়টি যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের রাজধানীতে ইরান কোনো ডার্টি বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে কি না; সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প মাথা নেড়ে সায় দেন। তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

হুমকি আসন্ন কি না; জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘‘যদি থাকে, তাহলে তাদের এমন মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশ কখনো দেয়নি।’’

হামলা আসন্ন বলে বিশ্বাস করার মতো কোনো কারণ আছে কি না, সে বিষয়ে পুনরায় জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘‘আমি আশা করি এমন ঘটনা ঘটবে না। তবে আমরা এটিকে খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছি। কারণ তারা একটু পাগলাটে ধাঁচের।’’

এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই অভিযোগকে ‘‘ভিত্তিহীন’’ বলে উড়িয়ে দিয়েছেন।

এর আগে, মার্কিন একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দারা রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের সম্ভাব্য ডার্টি বোমা হামলা পরিকল্পনার বিষয়ে কিছু তথ্য পেয়েছেন।

এই সংবাদ প্রকাশের পর এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, যুক্তরাষ্ট্র যেকোনো এবং সব ধরনের সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে। তবে এই মুহূর্তে মূল ভূখণ্ডের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

আমেরিকান কর্মকর্তারা এই গোয়েন্দা তথ্যকে ইরানের পক্ষ থেকে মারাত্মকভাবে সংঘাত বাড়িয়ে তোলার এক বিপজ্জনক ইচ্ছার ইঙ্গিত হিসেবে দেখছেন। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই পরিকল্পনাকে দেশের জন্য ‘বিধ্বংসী’ বলে অভিহিত করেছেন।

একাধিক সূত্র বলেছে, হামলার পক্ষে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না—এমন কোনো প্রমাণ না থাকলেও তেহরান বর্তমানে মার্কিন ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার জন্য সক্রিয়ভাবে পরিকল্পনা করছে। একটি সূত্র বলেছে, পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইরানের কাছে পর্যাপ্ত জনবল আসলেই প্রস্তুত রয়েছে কি না, তা নিয়েও বিতর্ক রয়েছে।

সূত্র: রয়টার্স, সিএনএন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech