।। বিকে ডেস্ক ।।
চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি ও অস্থিরতা এড়াতে তিন দিনের জন্য সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার ১৬ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
জারিকৃত ওই অফিস আদেশে জানানো হয়েছে, সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন দিন বিশ্ববিদ্যালয়ের সাধারণ অফিসগুলো বন্ধ থাকলেও কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের যাবতীয় কার্যক্রম এবং আসন্ন অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কাজ এই ছুটির নির্দেশনার আওতামুক্ত থাকবে। অর্থাৎ, এসব বিভাগের কার্যক্রম নির্ধারিত ও স্বাভাবিক নিয়মেই সচল থাকবে।
সুত্রঃ ঢাকা পোস্ট