।।বিকে ডেস্ক।।
রাজধানীর অপরাধ জগতের এক সময়ের আলোচিত ও তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’-কে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর জামিনে মুক্তি পাওয়া রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের আলোচিত ব্যক্তি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শেখ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার ২২ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে উঠতে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে আটক করা হয়। পরে ডিবির কাছে হস্তান্তর করা হয়।
সোমবার ২৩ নভেম্বর বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
গভীর রাতে বিমানবন্দর দিয়ে যাতায়াতের সময় ইমিগ্রেশন পুলিশের নজরদারিতে পড়েন শেখ আসলাম। পরে তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়। ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিবির কাছে হস্তান্তর করে বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ গণমাধ্যমকে জানান।