শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত জেনসেন হুয়াংকে ফেরাল এনভিডিয়া, ২৯ শতাংশ বাড়ল শেয়ারের দাম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু ভোলা নর্থ-৩ গ্যাস কূপের দ্বিতীয় স্তরেও মিলল গ্যাস জাতীয় ঐক্যের ডাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সংলাপে বসছেন প্রধানমন্ত্রী : এনসিপির ৪ শর্ত লিবিয়া উপকূলে রুশ যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলা,বেশ কয়েক জন নিহত শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

  • ১০:৩২ পিএম, সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৩ নভেম্বর দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনার কারণে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে চার সদস্য বিশিষ্ট এনসিপি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্য সদস্যরা হলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

এর আগে রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন নাহিদ ইসলাম।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন এনসিপি নেতৃবৃন্দ।

সুত্রঃ বাসস

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech