শিরোনাম :
শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক এবং সময়োপযোগী করে গড়ে তুলতে হবে ডিএমপি’র অভিযানে গ্রেফতার ৫৫০ পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী সৌদি বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর সারাদিন আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর

শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক এবং সময়োপযোগী করে গড়ে তুলতে হবে

  • ০১:৪০ পিএম, শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ছবি: পিএমও

।।বিকে ডেস্ক।।
ফ্যাসিবাদের সময়কালে অন্য সবকিছুর মতো দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেয়া হয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক এবং সময়োপযোগী করে গড়ে তুলতে হবে- বলেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান।

শনিবার ২৮ নভেম্বর বেলা ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এক্ষেত্রে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের সকল উদ্যোগ গ্রহণ করেছে। তবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বাস্তবায়নের নেতৃত্ব কিন্তু আপনাদেরকেই পালন করতে হবে।

প্রধান মন্ত্রী বলেন, যুগোপযোগী এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষকদের সম্পর্ক আরো কার্যকর করতে শিক্ষক প্রশিক্ষণের বিষয়টিও এখন সময়ের দাবি। এক্ষেত্রে প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষাদান পদ্ধতি চালু করার লক্ষ্যে প্রয়োজনে ‘ট্রেন দ্যা ট্রেইনার’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, আধুনিক এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদেরকে খাপ খাইয়ে নিতে না পারলে প্রতি বছর সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে কিন্তু বেকারত্ব কমবেনা। দেখা যায়, একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি ব্যাবহারিক এবং কারিগরি জ্ঞান ও দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশির অন্যতম কারণ।

তারেক রহমান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে। এর পরিবর্তে উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এসময় প্রধান মন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে। তিনি এসব প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ দেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech