শিরোনাম :
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা: প্রতিবত করলো বিজিবি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী রোনাল্ডোর জোড়া গোল: উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত ভালোর দিকে, সংসদে জানালেন স্পিকার ইরান যুদ্ধ নিয়ে ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প প্রবাসীদের জন্য নতুন ‘এনআরসিটিএ’ হিসাব চালু চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ কুড়িগ্রাম সীমান্তে ১০ দিন ধরে ৩ যুবকের অবস্থান, দুইজন উধাও

জাতীয় ঐকমত্যের সংলাপ আজ থেকে আবার শুরু

  • ০২:৪১ পিএম, সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে আবারও সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্যে গঠিত কমিশন।

সোমবার ৭ এপ্রিল থেকে বিকেল ৩টায় কমিশনের সঙ্গে সভা হবে এবি পার্টির।

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনে ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত পাঁচটি কমিশনের ১৬৬ সুপারিশে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন। এতে ২৮টি দল তাদের মতামত দিয়েছে।

মতামত দেয়া দলগুলোর সঙ্গে গত ২০ মার্চ থেকে প্রথম দফার সংলাপ শুরু হয়েছে। ইতোমধ্যে এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে দলগুলোর জমা দেওয়া মতামত নিয়ে আলোচনা করেছে কমিশন।

কমিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার গণমাধ্যমকে বলেছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা হবে।

আজ এবি পার্টির সঙ্গে আলোচনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ অন্য সদস্যরা থাকবেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। এবি পার্টি ১৬৬টি সুপারিশের ১০৮টিতে একমত, ৩২টিতে ভিন্নমত ও ২৬টিতে আংশিক একমত জানিয়েছে।

রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হবে, সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সই হবে জুলাই সনদ।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech