শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লায় কিশোর গ্যাং দমনে সাঁড়াশি অভিযান: আটক ৬২৪ সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, উষ্ণ অভ্যর্থনা জানালেন ট্রাম্প ও মেলানিয়া জাপানি ক্রেতা-বিনিয়োগকারীদের জন্য ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম চালু বাংলাদেশে মেটার কার্যালয় খোলার আমন্ত্রণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ঢাকাসহ ১১ অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে জাতিসংঘ বিশ্বাসযোগ্যতা হারিয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, আক্রান্ত ১২৭০

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

  • ০১:৩৩ পিএম, বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত, ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।

বুধবার ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত আছেন।

এর আগে দুপুর ১২টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।

সাক্ষাতের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপসহ বিভিন্ন ইস্যুতে আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টাকে জানাবো।

দলের স্থায়ী কমিটির একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, বুধবারে প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে সৃষ্ট বিভ্রান্তি দূর করা, নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরবে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্যও প্রধান উপদেষ্টার কাছে দেয়া হবে বলে জানান নেতারা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech