শিরোনাম :
ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ বাব আল-মান্দেব প্রণালির কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ইতালি জামায়াত আমিরের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ গাজীপুরে ডাম্প ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২ বৃষ্টির পরই আসছে লঘুচাপ, জানালো আবহাওয়া অধিদপ্তর গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাজেটে ‘নারী ও শিশু’ উন্নয়নে বেড়েছে বরাদ্দ

  • ০১:০৯ এএম, রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

২০২৪-২৫ অর্থবছরে নারী ও শিশু বিষয়ক উন্নয়নে বেড়েছে বাজেট বরাদ্দ। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য গত বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে প্রায় ৫০০ কোটি টাকা।

গত বৃহস্পতিবার ৬ জুন জাতীয় সংসদে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থমন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ২২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।  

যা গত অর্থ বছরের চেয়ে ৪৬৭ কোটি বেশি। ২০২৩-২৪ অর্থবছরের যা ছিল ৪ হাজার ৭৫৫ কোটি টাকা।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, আগামীতে নারী উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে নারী শিক্ষার সুযোগ সৃষ্টি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শ্রম বাজারে নারীদের প্রবেশ বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ইত্যাদি কার্যক্রম আরও জোরদার করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠার জন্য যেসব পরিকল্পনা ও নীতি-কৌশল নিয়েছেন তার সফল বাস্তবায়নের ফলে দেশে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৩ অনুযায়ী বিশ্বে জেন্ডার বৈষম্য সূচকে ১৪৬টি দেশের মধ্যে ৫৯তম অবস্থান অর্জন করেছে বাংলাদেশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech