শিরোনাম :
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ গ্রেপ্তার ৩ ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ ইয়েমেনের মারিব সিটির কাছে ভয়াবহ সেনা-হুতি সংঘাত : ৮০ জন হুথি যোদ্ধা নিহত আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে অগ্নিকান্ড: নিহত ৭ আহত ২৫ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

  • ১০:০০ এএম, বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে দেশের দুই অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

বুধবার ২৩ এপ্রিল দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

চলতি সপ্তাহজুড়ে সারাদেশে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। এসময় গরম বাড়বে। তবে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোর ও রাজশাহীতে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech