শিরোনাম :
দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ: এর সাথে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ‘আইনগত ব্যবস্থা’: তথ্য উপদেষ্টা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যথাযোগ্য মর্যাদায় বুধবার পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন আগামীকাল বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭

সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি

  • ১১:৪৯ এএম, বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এরই মধ্যে আজ মঙ্গলবার সেখানে ভারতের একটি ‘নজরদারি ড্রোন’ ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব দিতে এবার ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার ২৯ এপ্রিল দেশটির তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করার পর তিনি এই স্বাধীনতা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লিতে মোদির বাসভবনে বৈঠকটি হয়। বুধবার (আজ) মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার। এর আগে শীর্ষ সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

বৈঠকে মোদি জানিয়েছেন, ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের সক্ষমতার ওপর তার পূর্ণ আস্থা আছে। তিনি সশস্ত্র বাহিনীর প্রধানদের উদ্দেশে বলেন, কবে-কখন লক্ষ্যে আঘাত হানতে হবে সে ব্যাপারে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে।

এদিকে ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আজ রাতে ওই বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর পূর্ণ আস্থা জানিয়েছেন নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ‘পূর্ণ স্বাধীনতা’ রয়েছে।

একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের ধ্বংসই ভারতের জাতীয় সংকল্প। এর মাধ্যমে মোদি কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর ‘সবুজ সংকেত’ দিয়েছেন বলে জানিয়েছে সূত্র।

উল্লেখ্য, পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে নতুন করে এই উত্তেজনা শুরু হয় ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর। ওই হামলায় ২৬ জন নিহত হন। নৃশংস এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। হামলায় জড়িত সন্দেহভাজন তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি বলেও দাবি তাদের। তবে এসব অভিযোগ নাকচ করেছে পাকিস্তান।

কাশ্মীরে ওই হামলার পর বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত টানা পাঁচ রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ভারতীয় বাহিনী জানিয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান।

এরই মধ্যে মঙ্গলবার নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের একটি কোয়াডকপ্টার (ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন। তাঁদের ভাষ্য, ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে পড়ে। তখন পাকিস্তানি সেনারা সেটি গুলি করে ভূপাতিত করেন।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম পিটিভির খবরে বলা হয়েছে, যথাসময়ে নেওয়া পদক্ষেপের ফলে ভারতের ‘গুপ্তচরচেষ্টাকে’ ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। এটি পাকিস্তানি সেনাবাহিনীর পেশাদারত্ব ও প্রতিরক্ষা প্রস্তুতির প্রমাণ। সীমান্তে যেকোনো আগ্রাসনের জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

এদিকে পেহেলগামে ২২ এপ্রিলের হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে চিরুনি তল্লাশি চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত উপত্যকাটিতে প্রায় দুই হাজার জনকে আটক করা হয়েছে। ধ্বংস করে দেওয়া হচ্ছে সন্দেহভাজন ব্যক্তিদের ঘরবাড়ি। এ ছাড়া আজ থেকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের প্রায় অর্ধেক পর্যটন এলাকায় সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech