Breaking News:


শিরোনাম :
আটকে গেল সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি ইসরায়েলের বিভিন্ন শহরে হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ : নিরাপত্তা সতর্কতা জারি সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মার্কিন রণতরী আব্রাহাম লিংকন অকেজো করে দিয়েছে ইরান মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে সংকট নিরসনে জ্বালানি তেল দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া ফিরোজার পথে

  • ০১:৪৩ পিএম, মঙ্গলবার, ৬ মে, ২০২৫
ছবি:সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন। সঙ্গে আছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

মঙ্গলবার ৬ মে সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি (এয়ার অ্যাম্বুলেন্স) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া। আর তার পেছনে রয়েছেন দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন।

নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে,ফুল ছিটিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিশেষ করে বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সর্বস্তরের নেতা কর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে ধীরে ধীরে খাদেলাজিয়ার গাড়ী বহরে এগিয়ে যেতে থাকে গন্তব্যের দিকে।

অন্যদিকে, খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি দলের স্বেচ্ছাসেবকদেরও শৃঙ্খলা রক্ষায় তৎপর থাকতে দেখা গেছে।

খালেদা জিয়া গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার যুক্তরাজ্য গমনের জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন। সেটিতেই লন্ডন যান এবং একই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech