Breaking News:


শিরোনাম :

উপদেষ্টা মাহফুজের মাথায় জবি শিক্ষার্থীদের বোতল নিক্ষেপ

  • ১২:০৭ পিএম, বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করার সময় ন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল নিক্ষেপ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন।

বুধবার ১৪ মে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কাকরাইল মসজিদের সামনে গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তার মাথায় উড়ে এসে একটি প্লাস্টিকের বোতল লাগে। ধারণা করা হচ্ছে, ভিড় থেকে কেউ তাকে লক্ষ্য করে বোতলটি ছুড়ে মেরেছেন।

এ বিষয়ে মাহফুজ আলম বলেন, একটা নির্দিষ্ট গোষ্ঠী যাদেরকে আমি স্যাবোট্যুর মনে করি তারা এ কাজটি ঘটিয়েছে। তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন স্যাবোটাইজ করে।

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন যুবককে খুঁজছে পুলিশ। ওই যুবককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্দিগ্ধ এক যুবকের ছবি প্রচার হয়েছে৷ তথ্য ও উপদেষ্টা মাহফুজ আলমের মাথা লক্ষ্য করে বোতল নিক্ষেপ করার ঘটনায় সন্দিগ্ধ ওই যুবককে শনাক্তের চেষ্টা চলছে। তাকে শনাক্ত করে গ্রেফতার করা হবে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, গোয়েন্দা পুলিশ কাজ করছে। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিশ্লেষণ করা হচ্ছে। একাধিক টিম কাজ করছে।

উল্লেখ্য, জবির বিভিন্ন সমস্যা নিয়ে তিন দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনমুখী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। ড়ুলিস্তানের বাঁধা উপেক্ষা করে তারা এগিয়ে যায়। পরে মৎস ভবন মোড়েও তাদের বাঁধা দেয়া হয়। সেটিও তারা উপেক্ষা করে এগিয়ে যায়। পরে কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সেখানে এক পর্যায়ে পুলিশের বাঁধা ভাঙ্গার চেষ্টা করলে বাদানুবাদের মাঝে আক্রমনাত্বক হয়ে উঠলে ‍ুপলিশ লাঠিচার্জ করে। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও গরম পানি ছুড়ে শিক্ষার্থদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আবারও ছাত্ররা একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি চলমান রাখে। এর মধ্যেই বৃষ্টি শুরু হওয়ার পরেও সড়ক ছেড়ে যাননি তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের বিষয়ে যমুনায় যান বিশ্ববিদ্যালয়টির উপাচার্যসহ একটি দল। পরে রাতে উপদেষ্টা মাহফুজকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন জবি উপাচার্য।

উপদেষ্টা মাহফুজকে শিক্ষার্থীদের সামনে কথা বলতে বলেন জবি উপাচার্য। পরে মাহফুজ বলেন, মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা হয়েছিল এবং বলেছিলাম আমরা বসবো। কথা ছিল শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা বসে আলোচনা করে এ বিষয়টি সমাধান করব। যেহেতু আপনারা ন্যায্য মনে করে দাবি আদায়ে রাস্তায় নেমে এসেছেন। এভাবে আন্দোলনে হয়তো একটু উসকানি হয়েছে।’

এ সময় মাহফুজ কথা বলার এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীদের মাঝে তার মাথায় পানির বোতল নিক্ষেপ করা হয়। পরে তিনি কথা থামিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech