শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ

জামিন পেলেন হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার- নুসরাত ফারিয়া

  • ১২:২৬ পিএম, মঙ্গলবার, ২০ মে, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
জুলাই গণঅভ্যুত্থানে একটি হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত মামলার আসামি গ্রেফতারকৃত  চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন।

মঙ্গলবার ২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

নুসরাত ফারিয়ার আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, জামিন আবেদন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত রবিবার ১৮ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। ওই সময় তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

অভিনেত্রীকে আটকের পর ইমিগ্রেশন পুলিশ ভাটারা থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রীকে বিকাল পাঁচ টায় ডিবি কার্যালয়ে নেয়া হয়। সেখানে শিক্ষার্থী এনামুল হকের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রীকে গ্রেফতার দেখানো হয়।

পরদিন সোমবার ১৯ মে সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে অভিনেত্রীকে কারাগারা আটক রাখারা আদেশ দেয় ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তারের আদালত।

গত ২৮ এপ্রিল মাসে এনামুক হক নামের এক ব্যক্তি নুসরাত ফারিয়া সহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এই মামলায় আসামি হিসেবে যে ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে তারা হলেন—নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনুর, উর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন, জ্যোতিকা জ্যোতি, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, আশনা হাবিব ভাবনা, সায়মন সাদিক, জায়েদ খান, রোকেয়া প্রাচী ও তারিন জাহান।

কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগকে অর্থদাতা হিসেবে তাদের অভিযুক্ত করা হয়েছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech