শিরোনাম :
চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক, অস্ত্র উদ্ধার মানিকগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত বিরোধী দলকে সহিংস না হয়ে গঠনমূলক সমালোচনার পরামর্শ টাইফুন নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ৯ অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি হতে পারে নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ঢাকায় ডিএমপির অভিযানে ৪৪০ জন গ্রেপ্তার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলা: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা আজহার

  • ১২:২৬ পিএম, মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলাম আপিলের রায়ে খালাস পেয়েছেন।

মঙ্গলবার ২৭ মে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এ রায় ঘোষণা করেন দেশের সর্বোচ্চ আদালত। সকাল ৯টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন।

আইনজীবীরা জানিয়েছেন, আপিল বিভাগের এ রায়ের ফলে আজহারুল ইসলামের মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে, গত ৮ মে শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২৭ মে দিন ধার্য করেন আদালত। শুনানি হয় ৬ মে, যেখানে আপিলকারীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও সৈয়দ মো. রায়হান উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে আজহারকে মৃত্যুদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি তিনি আপিল করেন। আপিলের শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন। ২০২০ সালের ১৫ মার্চ প্রকাশিত হয় পূর্ণাঙ্গ রায়। এরপর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন আজহারুল।

তবে এরপর আজহার রিভিউ আবেদন করলে, গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ নতুন করে তার আপিল শুনানির অনুমতি দেয়। সেই আবেদনের শুনানি শেষে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি লিভ টু আপিল মঞ্জুর করেন আদালত। এর ধারাবাহিকতায় শুনানি শেষে আজ রায় ঘোষিত হলো। বর্তমানে আজহারুল ইসলাম কারাগারে রয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের এটিই প্রথম মামলা, যেটি রিভিউ পর্যায়ে গিয়ে পুনরায় আপিল শুনানির সুযোগ পায় এবং শেষ পর্যন্ত তিনি খালাস পেলেন।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech