Breaking News:


শিরোনাম :
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ চট্টগ্রামে ১৯ দিনব্যাপী স্বাধীনতার বইমেলা শুরু আজ আজ সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধী দল, উত্তপ্ত আলোচনার আভাস এই যুদ্ধ আমাদের না, আমরা এতে জড়াবো না : ব্রিটিশ প্রধানমন্ত্রী ২৭ হাজার টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে ‘পিভিটি সোলানা’ প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিলেন বিশেষ দূত, দোহায় দ্বিপক্ষীয় বৈঠক সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ পাবনা সফররত রাষ্ট্রপতির সাথে বিচারকগণের সৌজন্য সাক্ষাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ লরি আটক

প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় এবং বন রক্ষায় বন বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে

  • ০২:৫২ পিএম, শনিবার, ২ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় এবং বন রক্ষায় বন বিভাগকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে- বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শনিবার ২ আগস্ট সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পার্বত্য উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রকৃতি সুরক্ষাসহ অর্থনৈতিকভাবে যে সব গাছের প্রয়োজন রয়েছে, তা নিয়ে একটি জরিপ (সার্ভে) করা দরকার। কোনো গাছের বিকল্প নির্ধারণ না করে তা কেটে ফেলা বা রোপণ বন্ধ করা ঠিক হবে না। তিনি আরও বলেন, শুধু ফলজ গাছ নয়, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় কোন কোন গাছ লাগানো দরকার তা নির্ধারণ করা প্রয়োজন।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, জেলা পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও জেলা সিভিল সার্জন নুয়েন খীসা।

আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।।সংকলিত।।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech