Breaking News:


শিরোনাম :
বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ জয় করলেন পর্বতারোহী বাবর আলী সিলেট সফরের শুরুতেই হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঢাকা বারের নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয় মধ্যপ্রাচ্য থেকে চলে গেল বৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড দীর্ঘমেয়াদি অর্থায়নে সুদের হার কমাল কেন্দ্রীয় ব্যাংক, বাড়ল ঋণের সীমা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় দেশের শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার : মির্জা ফখরুল বিভিন্ন জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান ভারতের মধ্য প্রদেশে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত ৯

মানুষ অপেক্ষা করে আছে – ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : মির্জা ফখরুল

  • ১০:৫০ এএম, সোমবার, ৪ আগস্ট, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে- বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে।’

রবিবার ৩ আগস্ট বিকেলে রাজধানীর শাহবাগে ‘জুলাই গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের আলোচনায় ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। তিনি আসবেন আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন।

তিনি বলেন, আমাদের সামনে এখন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার লড়াই। আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি।

তিনি বলেন, আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি, যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে সত্যিকার অর্থেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি। একটা সত্যিকার অর্থেই একটা সুখী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি।

মির্জা ফখরুল বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে এই ফ্যাসিস্ট আশ্রয় নিয়েছে তার লোক নিয়ে সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে।

বিএনপি মহাসচিব বলেন, এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে, আমরা কোনদিনই আমরা হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোন সুযোগ দিব না। আমাদের শপথ নিতে হবে আমরা কারো কাছে কোনোদিন মাথা নত করব না। আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণভাবে গড়ে তুলবো, এটার নেতৃত্ব দেবেন আমাদের তারেক রহমান।

তিনি বলেন, মেধা ছাড়া আমরা সামনে যেতে পারবো না। জ্ঞান-বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা- এর মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমাদের সামনে এখন যে লড়াই তা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার লড়াই। আমরা সেই লক্ষ্যে এগিয়ে চলেছি।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech