শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০ মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, ১১ নেতাকর্মী আটক গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর- ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনের নামে সংঘাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে- রিজভী ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯ বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু – যেভাবে গ্রহণ করবেন এ সেবা কারখানা চালু রাখতে ও জননিরাপত্তা ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশজুড়ে কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই : নভেম্বরে ৩টি ‘লঘুচাপে’র সম্ভাবনা

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

  • ১০:২৭ এএম, শনিবার, ৯ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলা‌দে‌শে নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায় এসে‌ছেন। তিনি সৈয়দ মারুফের স্থলাভিষিক্ত হলেন।

শুক্রবার ৮ আগস্ট সকা‌লে ঢাকায় পৌঁছান তিনি। ঢাকার পা‌কিস্তান হাইক‌মিশন এক বার্তায় এ তথ‌্য জানিয়েছে।

বিমানবন্দরে ইমরান হায়দারকে স্বাগত জানান পা‌কিস্তানের ডেপু‌টি হাইক‌মিশনার এবং তাদের হাইক‌মিশনের কর্মকর্তারা।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, কূটনীতিক ইমরান হায়দার মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তিনি গত বছরের মার্চ থেকে এ দায়িত্ব পালন করেন। ইমরান ২০১৯–২৩ পর্যন্ত তাজিকিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি ২০১৬–১৯ পর্যন্ত তেহরানে ডেপুটি হেড অব মিশনের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া, কূটনীতিক ইমরান হায়দার মাদ্রিদ, দিল্লি, আমিরাত এবং নিউইয়র্কে স্থায়ী মিশনে কাজ করেছেন। তিনি ১৯৯৬ সালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

উল্লেখ্য, গত ১১ মে হঠাৎ করে ঢাকা ছাড়েন হাইকমিশনার সৈয়দ মারুফ। সেদিনই পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে মারুফের ঢাকা ছেড়ে যাওয়ার তথ্য সম্পর্কে অবহিত করে।

সাধারণত, কোনো বিদেশি কূটনীতিক তার স্টেশন ছেড়ে গেলে স্বাগতিক দেশকে তার যাওয়া-আসার সময় জানানোর রীতি আছে। কিন্তু পাকিস্তান হাইকমিশন শুধুমাত্র মারুফের ঢাকা ছাড়ার তথ্য জানায়। পরবর্তীতে অবশ্য পাকিস্তান হাইকমিশন অনানুষ্ঠানিকভাবে ঢাকাকে জানায়, দুই সপ্তাহের ছুটিতে থাকবেন মারুফ। তবে মাসখানেকের বেশি কেটে গেলেও তি‌নি আর ঢাকায় ফেরেননি।

এরই ম‌ধ্যে মিয়ানমারে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দারকে ঢাকায় নতুন দূত করার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech