শিরোনাম :
বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭ অতিরিক্ত বিদ্যুৎ বিল: প্রথমে কড়া হুঁশিয়ারি বিদ্যুৎ বিভাগের, পরে বিজ্ঞপ্তি সংশোধন ৫ আগস্টকে ঘিরে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত তীব্র গরম ও তাপপ্রবাহ : জার্মানিতে সাড়ে ৩ মাসে রেকর্ড ৯ হাজার ৮০০ মৃত্যু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ইসরায়েল সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

  • ১২:১৫ পিএম, সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
লক্ষ্মীপুরে একটি একনলা বন্দুকসহ জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় উদ্ধার করা হয় নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা।

সোমবার ১১ আগস্ট প্রথম প্রহরে রাত ১ টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পালের হাট এলাকার মৃত আবুল কালামের ছেলে ফরিদ উদ্দিন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ হামছাদী ইউনিয়নের বাসিন্দা। আটক ফরিদ উদ্দিন সন্ত্রাসী ফরিদ বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে হত্যাসহ ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

‎লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান জানান, রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী।

প্রথমে যুবদল নেতা ফরিদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি একনলা বন্দুক ও নগদ ১ লক্ষ ৫ হাজার টাকাসহ যুবদল নেতা ফরিদকে আটক করা হয়। পরে একই ইউনিয়ের দক্ষিণ হামছাদি গ্রামের একটি নির্জন সুপারি বাগানের ভেতরে মালয়েশিয়ান প্রবাসী নাঈমের মৎস্য খামারে অভিযান চালানো হয়।

খামারের সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নাঈম ও তার অনুসারীরা পালিয়ে যায়। এ সময় ওই খামার থেকে ইয়াবা, মদ, গাজা, মাদক সেবনের সরঞ্জাম, সিসি ক্যামেরা এবং মনিটর উদ্ধার করা হয়।

আসামি ও উদ্ধার সরঞ্জামগুলো আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

অভিযানে নেতৃত্ব দেন জেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  স্থানীয়দের দাবি, এসব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হোক।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech