Breaking News:


শিরোনাম :
উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী শত্রুদের পরাজয়ের আরেকটি ‘তিক্ত স্বাদ’ দিতে খামেনির হুঁশিয়ারি সারাদেশে বজ্রপাতে ১২ জনের মৃত্যু ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ‘ছাড়’ সংক্রান্ত সংবাদ বিভ্রান্তিকর : জ্বালানি বিভাগ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল প্রধানমন্ত্রীকে কটূক্তি: রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল আজ দুই দিনে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প

ট্রাম্প-পুতিন বৈঠকের আগে জরুরি আলোচনায় বসছেন ইইউ নেতারা

  • ১০:৩০ এএম, মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
ছবি: প্রতিকী

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসার আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসছেন।

সোমবার ১১ আগস্ট (স্থানীয় সময়) তারা এই বৈঠকে বসছেন।

ব্রাসেলস থেকে এএফপি জানায়, পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা করবেন ইইউ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইইউ’র আশঙ্কা, ইউক্রেনকে ছাড়াই বৈঠকে সিদ্ধান্ত হলে অগ্রহণযোগ্য আপসে বাধ্য করা হতে পারে।

পুতিন ও  ট্রাম্প আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে বৈঠকে বসতে যাচ্ছেন। তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে এ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে ছাড়াই পুতিন ও ট্রাম্পের মধ্যকার বৈঠকের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চুক্তির ফলে কিয়েভকে কিছু অংশ বা অঞ্চল ছেড়ে দিতে হতে পারে।

ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা আজ অনলাইনে বৈঠক করবেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি ইভানোভিচ সিবিহা ওই অনলাইন বৈঠকে যুক্ত থাকবেন।

পুতিন-ট্রাম্প বৈঠকে জেলেনস্কিকে উপস্থিত রাখার ব্যাপারে জোরালো অবস্থান নিয়েছেন ইইউ নেতারা।  ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, ফিনল্যান্ডের নেতারা এবং ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডের  লেইন যৌথ এক বিবৃতিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন রাশিয়ার ওপর বাড়তি চাপ প্রয়োগ করেন । জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস গতকাল রোববার বলেন, ‘বিশ্ব নেতাদের বৈঠকে জেলেনস্কি অংশ নেবেন  বলে আমার ধারণা ও বিশ্বাস রয়েছে।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech