শিরোনাম :
বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪, দেড় লাখ পরিবার পানিবন্দি আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা একদিনে ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭ জন অপ্রয়োজনীয় সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী : বৃক্ষরোপণ করলেই হবে না, গাছের যত্ন নিতে হবে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টি- চলতি মাসে একদিনে সর্বোচ্চ রেকর্ড সাতকানিয়া ও বাঁশখালীতে এখনও পানিবন্দি ৬ লাখের বেশি মানুষ চট্টগ্রামের বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা ও ত্রাণ দিলো কেন্দ্রীয় ছাত্রদল মধ্যপ্রাচ্যে ৪ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামো ধ্বংস

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন জেলেনস্কি

  • ০৫:০৯ পিএম, সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (স্থানীয় সময়) বিকেলে ট্রাম্প এবং ইউরোপের ২৭টি জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ইউরোপের প্রথম সারির শক্তিধর রাষ্ট্রগুলোর সরকার প্রধানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে হবে এ বৈঠক। বৈঠকের মূল উদ্দেশ্য হলো রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের স্থায়ী ও কার্যকর সমাধান খুঁজে বের করা।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৫ টা ১৫ মিনিটে জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। তারপর স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ইউক্রেনের প্রতি সমর্থন ও সংহতি জানাতে হোয়াইট হাউসে আসছেন ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর শীর্ষ নেতারা।

এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকের তিন দিনের মাথায় সোমবার জেলেনস্কি, ইউরোপ এবং ন্যাটোর নেতাদের সঙ্গে বৈঠক করছেন ট্রাম্প।

হোয়াইট হাউস সূত্র এবং আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, শুক্রবার পুতিনের সঙ্গে বৈঠকের আগ পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। তবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এ ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ট্রাম্প। এখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধাবসান চান তিনি।

ট্রাম্পের মতে, যুদ্ধের অবসান ঘটাতে হলে প্রয়োজনে জেলেনস্কিকে অবশ্যই কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে এবং কখনও ন্যাটোতে সদস্যপদের জন্য আবেদন না করার অঙ্গীকার করতে হবে।

ট্রাম্পের এই অবস্থানে স্বাভাবিকভাবেই খানিকটা বিচলিত বোধ করছে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর সদস্যভুক্ত ইউরোপীয় রাষ্ট্রগুলো। কারণ ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের শীর্ষ শক্তিশালী রাষ্ট্রগুলো ব্যাপকভাবে রাশিয়াবিরোধী।

তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে ডোনাল্ড ট্রাম্প এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তে অংশ নিতেই হোয়াইট হাউসে আসছেন ইইউ এবং ইউরোপের নেতারা।

এদিকে জেলেনস্কি জানিয়েছেন, সকল পক্ষই যুদ্ধের দ্রুত এবং নির্ভরযোগ্য সমাপ্তি চাইছে। তিনি স্থানীয় সময় রবিবার রাতে ওয়াশিংটনে পৌঁছান এবং স্থায়ী শান্তির আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি সামাজিক মাধ্যমে একটি পোস্টে বলেছেন, আমরা সবাই দৃঢ় ইচ্ছা রাখি দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে যুদ্ধ শেষ করার জন্য।

এ বৈঠকটি আন্তর্জাতিক মহলে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এটি ইউক্রেনের ভবিষ্যৎ, যুদ্ধবিরতির স্থায়িত্ব এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। জেলেনস্কির বক্তব্য থেকে পরিষ্কার, তিনি ইউক্রেনের জন্য স্থায়ী শান্তি ও আন্তর্জাতিক সমর্থনের দিকে এগোতে চান।

সূত্র : রয়টার্স, বিবিসি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech