শিরোনাম :
দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ: এর সাথে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ‘আইনগত ব্যবস্থা’: তথ্য উপদেষ্টা জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যথাযোগ্য মর্যাদায় বুধবার পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন আগামীকাল বেনাপোল দিয়ে এলো কাঁচা মরিচের প্রথম চালান : ১ দিনে কাঁচামরিচের দাম কমলো ১০০ টাকা জাতির ঘাড়ে দুর্নীতির সিন্ডিকেট চেপে বসেছে : গোলাম পরওয়ার রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৭

এনআইডি হারালে এখন আর জিডি করতে হবে না

  • ১০:৩৯ এএম, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহাঃ সরওয়ার হোসেন স্বাক্ষর করা এক পত্রে এ কথা জানানো হয়।

স্মারকে বলা হয়েছে, নাগরিকগণের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের স্বার্থে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জি.ডি) দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে বিলুপ্ত করা হলো।

উল্লেখ্য, জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সংশোধনের ক্র্যাশ প্রোগ্রামের আওতায় ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৯ লাখ ৭ হাজার ৬৬২ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে ইসি।

এই সময় এনআইডি সংশোধনের জন্য মোট ৯ লাখ ৮৪ হাজার ৩৫৬টি আবেদন পড়ে ইসিতে।

এতে এনআইডি সংশোধন নিয়ে নাগরিকদের দুর্ভোগ কমেছে বলে সম্প্রতি এই দাবি করেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech