শিরোনাম :
বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

‘অস্বাস্থ্যকর’ বায়ুমান নিয়ে দূষিত শহরের তালিকায় তিন নম্বরে ঢাকা

  • ১০:৩০ এএম, রবিবার, ২৩ মার্চ, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
‘অস্বাস্থ্যকর’ বায়ুমান নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ার- এর সূচকে আজ ঢাকার বাতাসের মান ১৮২। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত।

রবিবার ২৩ মার্চ সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এর পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।

আজ বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৮১)।

দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই (১৮৭), ভারতের দিল্লি (১৮১) ও ভিয়েতনামের হ্যানয় (১৮০)।

সূচক অনুযায়ী ঢাকার মতো পাকিস্তানের লাহোর, থাইল্যান্ডের চিয়াং মাই, ভারতের দিল্লি ও ভিয়েতনামের হ্যানয় এর বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech