শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী জন্মস্থানেই চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংকট মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিফলন ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে বাড়লে দেশেও চাপ সইতে হয়: বাণিজ্যমন্ত্রী সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

  • ১০:৩৭ এএম, শুক্রবার, ২ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীতে আজ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার ২ মে বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ শুরু হবে। দলটির কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে, গণহত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক তৎপরতা বন্ধে দাবির অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

সমাবেশের আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা।

এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ১ মে সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়। গণ-অভ্যুত্থানের পর তারা রাজনীতি করার নৈতিক ও গণতান্ত্রিক ভিত্তি হারিয়েছে। তাই দ্রুত বিচার করে দলটিকে নিষিদ্ধ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখে না। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর গঠিত নির্বাচন কমিশনের উচিত হবে দায়িত্বশীল ভূমিকা পালন করা। যদি ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা হয়, তাহলে তা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্রজনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, এতদিন হয়ে যাওয়ার পরও সে আওয়ামী লীগের ব্যানারে দলের লোকেরা বাংলাদেশের মাটিতে মিছিল করার সাহস পায়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হয়নি। ৫ আগস্টের পর থেকে আমরা ছাত্রজনতা বলে আসছি, আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না।

নাহিদ বলেন, আওয়ামী লীগ গত দেড় দশক ধরে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। এবং বাংলাদেশে কয়েকটি গণহত্যার সাথে আওয়ামী লীগ জড়িত। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে হেফাজতের শাপলা হত্যাকাণ্ড, মোদীবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড, এছাড়া বিরোধী রাজনৈতিক দলের লোকেরা গুম খুন ক্রসফায়ারের শিকার হয়েছেন।

তিনি বলেন, এসব কিছুর বিচারের জন্য এ গণঅভ্যুত্থান হয়েছে। আমরা আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের দাবি জানিয়েছিলাম। সেটুও আনাদের সামনে দৃশ্যমান নয়।

এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগকে দলগতভাবে বিচার কার্যক্রমের আওতায় আনতে হবে। যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং বিচার চলাকালীন তাদের নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech