Breaking News:


শিরোনাম :
ভো‌টের সময় বাংলাদেশের কূটনী‌তিক‌দের মিশন ত্যাগ না করার নি‌র্দেশ নির্বাচনী প্রচারে গিয়ে সাঙ্গু নদীতে ডুবল জামায়াত নেতাকর্মীদের নৌকা জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত আইসিই-র এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত: বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করছে শুরু হলো মাতৃভাষার চেতনা-শোক-প্রেরণার মাস ফেব্রুয়ারী নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ পাচ্ছেন ২৮ জন শিল্পী ও কলাকুশলী প্রবালদ্বীপ সেন্টমার্টিনে রবিবার থেকে নয় মাসের জন্য বন্ধ হচ্ছে পর্যটক ভ্রমণ

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

  • আপলোড টাইম : ১০:৩২ এএম, সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশও এ বছর দিবসটি উদযাপন করবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’।

দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন।

বাণীতে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে স্থানীয় ও আন্তর্জাতিক সব স্তরের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থান-পরবর্তী গঠিত অন্তর্বর্তী সরকার নারী ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে একটি সুরক্ষিত ও আলোচিত জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বে দাঁড় করাতে  অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমানোর লক্ষ্যে অধিকতর কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক সব পর্যায় থেকে সম্মিলিত প্রয়াস জরুরি।

প্রসঙ্গত, ১৯৪৬ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদ আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রের সম্মেলন ডাকার সিদ্ধান্ত নেয়। একই বছরের জুন ও জুলাই মাসে আন্তর্জাতিক স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন গৃহীত হয়।

১৯৪৮ সালের ৭ এপ্রিল এই সংগঠন আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

এদিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস বলে নির্ধারিত হয়। প্রতিবছর সংস্থাটি এমন একটি স্বাস্থ্য ইস্যু বেছে নেয়, যা বিশেষ করে সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ। এদিন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে পালিত হয় দিবসটি।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech