শিরোনাম :
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে বিরোধী নেতাদের বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অব নো রিটার্নে’ নিয়ে যেতে পারে- এমরান সালেহ প্রিন্স স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা- মৃতের সংখ্যা বেড়ে ৬৮ : তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি ডলারের বিনিয়োগ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে, দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করতে চায় জিপিএইচ ইস্পাত

  • ১০:৩২ এএম, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৯৬৭.৭৭ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। মূলত বিদ্যমান ঋণ পরিশোধের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, সভায় পরিচালকরা ১০ টাকা ইস্যু মূল্যে ৯৬.৭৭ কোটি রাইট শেয়ার ২:১ অনুপাতে ছাড়ার অনুমোদন দিয়েছেন। অর্থাৎ শেয়ারহোল্ডাররা তাদের হাতে থাকা প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার পাবেন।

রাইট শেয়ারের এই প্রস্তাব আসন্ন বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভরশীল।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর রাইট শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য পৃথক রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এছাড়া ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা—যাদের হাতে ১৪.৬২ কোটি শেয়ার রয়েছে—তারা এই লভ্যাংশ নেবেন না। সাধারণ শেয়ারহোল্ডারদের মাঝে লভ্যাংশ হিসেবে মোট ৬.৭৫ কোটি টাকা বিতরণ করা হবে।

প্রস্তাবিত লভ্যাংশ এবং রাইট শেয়ার ইস্যু—উভয় বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে কোম্পানিটি ২০২৬ সালের ২৫ অক্টোবর বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন ধার্য করেছে।

এজিএম ও লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণের জন্য রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ১ অক্টোবর।

২০২৫-২৬ অর্থবছরে জিপিএইচ ইস্পাত আবারও মুনাফায় ফিরেছে। এই সময়ে তাদের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা; আর ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৫১ টাকা।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech