শিরোনাম :
টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে বিরোধী নেতাদের বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অব নো রিটার্নে’ নিয়ে যেতে পারে- এমরান সালেহ প্রিন্স স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা- মৃতের সংখ্যা বেড়ে ৬৮ : তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি ডলারের বিনিয়োগ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে, দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি দুই শয়তানের যে কম শয়তান তাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে চান গাজাবাসী স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত

বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি ডলারের বিনিয়োগ

  • ১০:৩৩ এএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ এসেছে। এর ফলে প্রায় ৪২ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বিশ্বব্যাংক বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাংকের সহায়তায় আসা এ বিনিয়োগ দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা বাড়িয়েছে। একই সঙ্গে এটি আরও শক্তিশালী ও অভিঘাত মোকাবিলায় সক্ষম অর্থনীতি গড়ে তোলার প্রচেষ্টায় অবদান রাখছে।

বাংলাদেশে বেসরকারি মূলধন আকৃষ্ট করা এবং বিনিয়োগনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করার উদ্যোগের অংশ হিসেবে বিশ্বব্যাংক এ অর্জন তুলে ধরেছে।

এ উদ্যোগ দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পভিত্তি শক্তিশালী করার সম্ভাবনাকে তুলে ধরেছে।

বিশ্বব্যাংকের ওই পোস্টে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং ব্যবসায়িক উদ্যোগের জন্য নতুন সুযোগ সৃষ্টিতেও বেসরকারি মূলধন সংগ্রহের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech